সিমেন্টবোঝাই জাহাজডুবি: ঝাঁপ দিয়ে রক্ষা পেলেন ৯ স্টাফ

বরিশাল প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ২০:৫৭আপডেট : ১৮ জুলাই ২০২০, ২৩:৪১

এমভি ফারহানা মোনায়েম বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ১৩ হাজার ব্যাগ সিমেন্টবোঝাই এমভি ফারহানা মোনায়েম কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (১৮ জুলাই) বিকালে এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি ডুবে যাওয়ার সময় নদীতে লাফিয়ে পড়েন ৯ জন স্টাফ। মাছ ধরা নৌকা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উদ্ধার পাওয়া ব্যক্তিরা হলেন−জাহাজের মাস্টার আমির হোসেন ও সামসুদ্দিন, গ্রিজার আনিস, সুকানী রাজু, লস্কর জুয়েল, এমরান, মাজহারুল, জাকারিয়া এবং বাবুর্চি সিরাজুল।

জাহাজের মাস্টার আমির হোসেন জানান, শনিবার সকালে শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেন তারা। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ারচর অতিক্রমের সময় অতিরিক্ত ঢেউয়ের তোড়ে জাহাজটি ডুবে গিয়ে পরে একাংশ তীরে উঠে যায়। এ সময় জাহাজে থাকা ৯ স্টাফ নদীতে ঝাঁপ দিলে মাছ ধরা জেলে নৌকা এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. মামুন জানান, উদ্ধার হওয়া জাহাজের ৯ স্টাফ বর্তমানে মেঘনা নদীর তীরে অবস্থান করছেন। জাহাজডুবিতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও মালামাল সব ডুবে গেছে। বিষয়টি বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের জানানো হয়েছে।

বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
বিপ্লবী ওয়ার্কাস পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
চালকের বুদ্ধিতে অল্পের জন্য যেভাবে বেঁচে গেলেন রোগী, পুড়ে গেছে মাইক্রোবাস 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় উচ্ছ্বাস, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ 
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান