সাভারে জেএমবির ৬ সদস্য গ্রেফতার

সাভার প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ১৫:৪১আপডেট : ২০ জুলাই ২০২০, ১৫:৪১



গ্রেফতার জেএমবির ছয় সদস্য ঢাকার সাভার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু উগ্রবাদী বই, লিফলেট, সাময়িকী ও ডিজিটাল কনটেন্টসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে শনিবার রাতে পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার জেএমবির সদস্যরা হচ্ছে– রাজশাহীর ওমর ফারুক রুবেল ওরফে সানী (২৮), জামালপুর জেলার হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮), একই জেলার সাইদুর রহমান ওরফে সাইদুর (৫৫), মাহবুবুর রহমান ওরফে দুদু (৫৫), শফিকুল ইসলাম শফিক (৩৭) ও গোলাম মোস্তফা (৫১)।

র‌্যাব জানায়, কিছু জেএমবি সদস্য সাভার বাড্ডা এলাকায় সংঘবদ্ধ হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল রাতে এ অভিযান পরিচালনা করে।  গ্রেফতার ওমর ফারুক পেশায় মাদ্রাসা শিক্ষক। সে শীর্ষস্থানীয় একজন জেএমবি নেতার কাছ থেকে বিভিন্ন এনক্রিপটেড সফটওয়্যার ও মোবাইল অ্যাপস সম্পর্কে শিক্ষা গ্রহণ করে। যা সংগঠনের প্রয়োজনে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। তার ব্যবহার করা মোবাইল ফোন থেকে বিভিন্ন উগ্রবাদী ডিজিটাল কন্টেন্ট পাওয়া গেছে। এছাড়া গ্রেফতার মোস্তফা ২০০৪ সালে জামালপুরে ধর্মান্তরিত গনি গোমেজ হত্যাকাণ্ডে জেএমবি’কে অস্ত্র সরবরাহ করেছে।

অন্যদিকে হাবিবুর রহমান জামালপুর সদর থানার ঘোড়াধাপ এলাকায় গত ১০ বছর যাবৎ জেএমবিকে নেতৃত্ব দিয়ে আসছে। সে ও তার সহযোগীরা গোপনে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। সাইদুর রহমান জেএমবিকে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও অসচ্ছল সদস্যদের মনোবল ধরে রাখতে বিভিন্ন সময় আর্থিক সহায়তা করে থাকে। আর মাহবুবুর রহমান জেএমবি সদস্যদের মাঝে জঙ্গি সংক্রান্ত বিভিন্ন বই, ম্যাগাজিন নিয়মিত গোপনে বিতরণ করে থাকে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, ‘গ্রেফতার জঙ্গি সদস্যদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম