পাবনায় মৃদু শৈত্যপ্রবাহ

পাবনা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৫, ২১:৪৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৫, ১৭:০০

পাবনায় মৃদু শৈত্যপ্রবাহ পাবনায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে জেলায় শীতের তীব্রতা। রবিবার পাবনায় তাপমাত্রা ছিল ৯ দশদিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় কমে গেছে মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ কাজ ছাড়া অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না। এদিকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী, ছিন্নমূল ও পদ্মা নদীর চরাঞ্চলের মানুষ। ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন শিশু ও বৃদ্ধরা। তবে জেলায় এখনও সরকারি-বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণ শুরু হয়নি।
ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তীব্র কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে। শনিবার ও রবিবার পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শহরের শান্তিনগরের পৌর হকার্স মার্কেটের পুরাতন বস্ত্র ব্যবসায়ী সাকি জানান, তীব্র শীতের কারণে ক্রেতার সংখ্যা বেড়েছে। ফলে কর্মব্যস্ত সময় পার করছেন তারা।

/এনএস/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম