বরিশালে বিদেশ গমনেচ্ছুদের করোনা টেস্ট শুরু

বরিশাল প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ১৭:৫১আপডেট : ২০ জুলাই ২০২০, ১৯:৩২

বরিশালে বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরু

বরিশালে বিদেশ গমনেচ্ছুদের করোনা পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২০ জুলাই) থেকে বরিশাল জেনারেল হাসপাতালে এই নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত ফ্লাইটের সময়সূচির ৭২ ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষার জন্য জমা দিতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তার রিপোর্ট প্রদান করতে হবে। সে ক্ষেত্রে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাবদ ৩ হাজার ৫শ’ টাকা এবং যদি বাসায় গিয়ে সংগ্রহ করে সে ক্ষেত্রে ৪ হাজার ৫শ’ টাকা ফি দিতে হবে।

বরিশাল বিভাগে শুধুমাত্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে করোনার নমুনা পরীক্ষার জন্য আটিপিসিআর মেশিন রয়েছে। এজন্য বরিশাল জেলায় জেনারেল হাসপাতালে বিদেশ গমনেচ্ছুদের জন্য একটি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। প্রথমদিনে একজন ব্যক্তি তার নমুনা প্রদানের জন্য আসেন।

নমুনা প্রদানকারী সিরাজুল ইসলাম জানান, তিনি দুবাই যাবেন। নমুনা জমা দেওয়ার সময় তিনি কোনও হয়রানির স্বীকার হননি। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেন তার রিপোর্টটি পান এজন্য অনুরোধ জানান। 

সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, নির্ধারিত ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে নমুনা প্রদানের জন্য বিদেশ গমনেচ্ছুদের আসতে হবে। এর আগে এলে তার নমুনা নেওয়া হবে না। আর নমুনা সংগ্রহে জেনারেল হাসপাতালের বিশেষ বুথ সপ্তাহের ৭ দিনই খোলা থাকবে।

শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে দুপুর ২টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম