ভারত ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ প্রশাসনের

বেনাপোল প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ২০:০২আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:৫০

বেনাপোল ইমিগ্রেশন সেন্টারে সামাজিক দূরত্ব মানছেন না ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা।

বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যাচ্ছে না। ফলে তাদের পরস্পরের মধ্যে যেমন করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হচ্ছে সে ঝুুঁকিতে পড়ছেন ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরাও। এ ছাড়া যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে তদারকির অভাবে দেশজুড়ে করোনা সংক্রমণ আরও বেশি ছড়ানোর শঙ্কা দেখা দিচ্ছে। তবে স্বাস্থ্যকর্মীদের দাবি, তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়িতে গিয়ে তারা হোম কোয়ারেন্টিন মানছেন কিনা তা দেখবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধিরা বলছেন, তাদের কেউ অবগত না করায় এ বিষয়ে তারা কাজ করতে পারছেন না।

জানা যায়, দেশে করোনা সংক্রমণের আগে দেড় লাখের মতো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছিলেন। গত ৭ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত ২ লাখ ৪৭ হাজার ২৫১ জন বাংলাদেশি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গত কয়েকদিনে এ সংখ্যা আরও বেড়েছে।

ভারতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে তা বিস্তার রোধে ভারত ফেরত যাত্রীদের বাধ্যতামূলকভাবে বেনাপোলের পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ও ঝিকরগাছার গাজির দরগাহে ১৪ দিন সরকারি তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছিলো। পরে সংক্রমণ ঝুঁকিমুক্ত হলে তাদের বাড়ি ফেরার ছাড়পত্র দেওয়া হতো। ১৩ মে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিল করে হোম কোয়ারেন্টিনের পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। তবে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রশাসন বা স্বাস্থ্য কর্মকর্তাদের কাজ করার কথা। কিন্তু কারও কোনও তদারকি না থাকায় যাত্রীরা বাড়িতে ফিরেই সাধারণ মানুষের সঙ্গে মিশছেন। ফলে করোনা সংক্রমণ বিস্তারের আশঙ্কা আরও বাড়ছে।

কাস্টমস ইমিগ্রেশন চেকপোস্ট, বেনাপোল

জনপ্রতিনিধিরা বলছেন, ভারত ফেরত যাত্রীদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাদের অবহিত না করায় তারা প্রতিরোধ ব্যবস্থায় কাজ করতে পারছেন না।

চলতি মাসের ৭ তারিখে ভারত ফেরত যাত্রী পিরোজপুরের শচীন্দ্রনাথ বলেন, হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যকর্মী বা কোনও জনপ্রতিনিধি কেউ খবরও নেয়নি। তবে তদারকি থাকলে ভালো হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, পুলিশ সামাজিক দূরত্ব বজায় রাখতে যাত্রীদের পরামর্শ দিচ্ছেন। তবে যাত্রীর সংখ্যা বেশি হলে ইমিগ্রেশনে সামাজিক দূরত্ব রক্ষায় কিছুটা সমস্যা হয়।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার  হাসানুজ্জামান বলেন, ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ থেকে যাত্রীদের হোম কোয়ারেন্টিনের বিষয়ে অবহিত করা হচ্ছে। পুলিশ ও জনপ্রতিনিধিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতকরণে কাজ করার কথা।

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউয়িন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, যখন যাত্রীরা ভারত থেকে ফিরছেন তখন স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হচ্ছে না। বাড়িতে এসেই তারা বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। এতে সংক্রমণের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। ৪-৫ দিন পর যখন সাধারণ মানুষের মাধ্যমে তারা জানতে পারছেন এরইমধ্যে ভারত ফেরত ব্যক্তি জনসাধারণের সঙ্গে মিশে যাচ্ছেন। সংশ্লিষ্টরা যদি ভারত ফেরতদের তালিকা যার যার এলাকার জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেন তবে করোনা সংক্রমণ প্রতিরোধে সুবিধা হয়।

গত ৭ জানুয়ারি থেকে বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রীদের করোনা প্রতিরোধে কাজ করছেন ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। ১৫ জুলাই পর্যন্ত ভারত ফেরত ২ লাখ ৪৭ হাজার ২৫১ জন বাংলাদেশি যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত পাওয়া গেছে মাত্র একজন যাত্রীর শরীরে। এ সময়ের মধ্যে ইমিগ্রেশনের চার পুলিশ সদস্য ও তিন স্বাস্থ্যকর্মী করোনা পজিটিভ হয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম