টেকনাফে ৩৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০৯:১১আপডেট : ২২ জুলাই ২০২০, ১৯:৪৩

উদ্ধার ইয়াবা টেকনাফে ৩৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাতে টেকনাফের মৌচনি এলাকার লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।  

মো. ফয়সল হাসান খান জানান, ভোর রাতে গোপন সংবাদে র‌্যাব জানতে পারে হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল এমজি পোস্ট সংলগ্ন মোচনী লবণ মাঠ বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে প্রবেশ করতে পারে। বিজিবির লেদা বিওপির একটি বিশেষ টহলদল সেখানে গিয়ে তিন ব্যক্তিকে নদীর তীরে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। ইয়াবা কারবারিরা টহলদলের উপস্থিতি লক্ষ করা মাত্রই একটি ব্যাগ ফেলে অন্ধকারে পাশের গ্রামে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ব্যাগটি থেকে ৩৯ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৪ হাজার টাকা।

তিনি বলেন, ‘ইয়াবা পাচারকারীদের আটকের জন্য নাফ নদীর তীরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। তবে আটক করা সম্ভব হয়নি।’

উদ্ধার ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম