টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ১২:২৩আপডেট : ২২ জুলাই ২০২০, ১২:২৪

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রশিদ উল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।  র‌্যাব জানিয়েছে, রশিদ একজন চিহ্নিত ডাকাত এবং রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। বুধবার (২২ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাট পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।  র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটলিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করছে র‌্যাব-১৫।

নিহত রশিদ উল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের শফিক উল্লাহর ছেলে।

আজিম আহমেদ জানান, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে হ্নীলা দমদমিয়া জাহাজঘাট পাহাড়ি এলাকায় একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর সেখানে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে পাওয়া যায়। তাকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক