চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৭

কক্সবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ২১:১৯আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:৫৩

কক্সবাজারে কাভার্ড ভ্যান-লেগুনা মুখোমুখি সংঘর্ষ

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত ও দুইজন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার পরিদর্শক (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ও আহতরা লেগুনার যাত্রী। এর মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন, চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের পুত্র বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের পুত্র আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার পুত্র ফিরোজ আহমদ (৩২)।

স্থানীয়দের বরাত দিয়ে হাবিবুর বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী একটি লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ৯ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে  চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার প্রত্যয় বড়ুয়া বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি