ফের বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক 
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০:০৪

ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং আঞ্চলিক সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি বৈশ্বিক ডিজেলের ঘাটতি কমানোর উদ্যোগের প্রভাব বিবেচনা করে বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) প্রথম দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১৪ ডলারে উঠেছে।

বৃহস্পতিবার তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ওই সময় খবর আসে, ইরান নিয়ে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী এবং আরও ১০ হাজার পর্যন্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, ‘এখন আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। তারা হয় খুব ন্যায্য একটি চুক্তিতে সই করবে, অথবা আর অস্তিত্ব থাকবে না’। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে অক্টোবরে চীনের অধিকাংশ জ্বালানি রফতানি বন্ধের সিদ্ধান্তও বাজারে উদ্বেগ বাড়িয়েছে। তবে সৌদি আরবের তেল রফতানি পুনরুদ্ধার এবং ইউরোপীয় দেশগুলোকে জরুরি ডিজেল মজুত ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে সেই চাপ কিছুটা কমেছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
ফের বাড়লো তেলের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে ২৪.৪ বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা পেন্টাগনের
সৌদি-কাতারে আরও দুটি প্যাট্রিয়ট মোতায়েন যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
মহাকাশের যে শব্দের রহস্য আজও অজানা, এটি কি মহাজাগতিক ঘটনা?
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
ডরসেটের উপকূলে পথে পথে ইতিহাসের বিস্ময়
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ