সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুর ছোট ছেলেকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এদে আহত তার ছোট ছেলে রায়হান ইসলামকে(২২) গুরুতর আহত অবস্থায় প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন কাউন্সিলর শানু।কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে রায়হান আহত হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গত সপ্তাহে কারাগার থেকে ছাড়া পান রায়হান।
এর আগে গত বছরের ২৬ জানুয়ারি শানুর বড় ছেলে সোহান ইসলামকে কুপিয়ে খুন করেছিল দুর্বৃত্তরা।আহতের পরিবারের দাবি-রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাসা থেকে রায়হান ইসলামকে ডেকে নিয়ে যায় একই পাড়ার বাসিন্দা পাপ্পু। শেখঘাটস্থ গরম দেওয়ান (রহ.) মাজারের সামনে গেলে রায়হানের চোখে মুখে চুন ছিটিয়ে দেয় কয়েকজন যুবক। এ সময় কয়েকজন মিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।এ সময় শানুর ছেলেকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীদের অস্ত্রের আঘাতে আহত হন তিনি।সূত্র জানায়, ওই এলাকার কামাল হত্যা মামলায় এক বছর জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পায় রায়হান। মুক্তিলাভের ৫ দিনের মাথায় রবিবারই তিনি প্রতিপক্ষের হামলায় আহত হন। আহত অবস্থায় রায়হানকে প্রথমে সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তারারা।
/এআই/ এএইচ/








