আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ১২:৩৮আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:২৭

কামাল মিয়া হবিগঞ্জের নবীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামাল মিয়া বানিয়াচং উপজেলার বরইউরি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও হলদারপুর গ্রামের বাসিন্দা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান জানান, ‘বুধবার সন্ধ্যায় কামাল মিয়া প্রয়োজনীয় কাজে নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারে আসেন। সেখান থেকে ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত কামাল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে কুপিয়ে গুরুতর আহত  করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজে নিয়ে যায়। রাত ১২টার দিকে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘বছর খানেক আগে কামাল মিয়ার এক চাচাতো ভাইকে খুন করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় একটি হত্যা মামলাও রয়েছে। ধারণা করা হচ্ছে ওই মামলার আসামিরাই এ ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম