চট্টগ্রাম নৌবন্দর থেকে আখাউড়া হয়ে ট্রানজিটের প্রথম চালান গেলো ভারতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ১৫:০১আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৫:১৩

চট্টগ্রাম নৌবন্দর থেকে আখাউড়া হয়ে ট্রানজিটের প্রথম চালান গেলো ভারতে

প্রথমবারের মতো চট্টগ্রাম নৌবন্দর ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে পরীক্ষামূলক ট্রানজিটের পণ্য পরিবহন করেছে ভারত। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আখাউড়া স্থলবন্দরে দুই দেশের আনুষ্ঠানিকতা শেষে চারটি লরিতে করে ভারতের ত্রিপুরা রাজ্যে পৌঁছেছে এসব পণ্য। এই ট্রানজিটের পণ্য পরিবহনের মধ্যে দিয়ে বাংলাদেশ ও ভারত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলে মনে করছে দুই দেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টরা।

পণ্য পরিবহনের দায়িত্বে থাকা আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এর মালিক মো. আক্তার হোসেন ও ভারতীয় পণ্য পরিবহনের দায়িত্বে থাকা বাংলাদেশের ম্যাংগু লাইনের কর্মকর্তা মো. সোহেল খান জানান, গত ১৪ জুলাই ভারতের কলকাতা হলদিয়া নৌ-বন্দর থেকে এমভি সেঁজুতি নামে একটি জাহাজ ডাল এবং স্টিলপাত (রড) বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পরে জাহাজটি ২১ জুলাই বেলা ১১টার দিকে চট্টগ্রাম নৌবন্দরে এসে পৌঁছে। ২০১৮ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে 'অ্যাগ্রিমেন্ট অন দ্যা ইউজ অফ চট্টগ্রাম এন্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অব গুডস টু এন্ড ফ্রম ইন্ডিয়া' চুক্তির আওতায় আর্টিক্যাল টু (অনুচ্ছেদ দুই) অনুযায়ী ২০১৯ সালের ৫ অক্টোবর উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী এসব পণ্য বাংলাদেশের উপর দিয়ে নিয়ে যায় ভারত। দুটি কন্টেইনারে ৫৩.২৫ মেট্রিক টন রড ও দুটি কন্টেইনারে ৪৯.৮৩ মেট্রিক টন ডাল রয়েছে।

চট্টগ্রাম নৌবন্দর থেকে আখাউড়া হয়ে ট্রানজিটের প্রথম চালান গেলো ভারতে

একাধিক সূত্রে জানা গেছে, পণ্য পরিবহনে সহজ পথের বিবেচনায় আশুগঞ্জের পাশাপাশি চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে চায় ভারত। এর আগে আশুগঞ্জ নৌ-বন্দর ব্যবহার করে আখাউড়া স্থলবন্দর দিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের যন্ত্রের পাশাপাশি অন্যান্য পণ্য নিয়ে যায় ভারত। এখন থেকে তারা নিত্য প্রয়োজনীয় সামগ্রীও নিতে চায়। বিশেষ করে সেভেন সিস্টার হিসেবে পরিচিত ভারতের ত্রিপুরাসহ সাতটি রাজ্যের নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে আগ্রহী হয়ে ওঠে সেই দেশের সরকার ও ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সঙ্গে পণ্য পরিবহনের চুক্তি হয়। চুক্তির আলোকে প্রথম পরীক্ষামূলক চালান হিসেবে রড ও ডাল নিলো ভারত।

পণ্য পরিবহনে রাজস্ব বোর্ডের মাধ্যমে ভারত সাত ধরণের ফি দিয়েছে। এর মধ্যে রয়েছে- ডকুমেন্ট প্রসেসিং ফি প্রতি চালান ৩০ টাকা, ট্রান্সশিপমেন্ট ফি প্রতি মেট্রিকটন ২০ টাকা, সিকিউরিটি চার্জ প্রতি মেট্রিক টন ১০০ টাকা, অ্যাসকর্ট চার্জ প্রতি মেট্রিক টন ৫০ টাকা, বিবিধ প্রশাসনিক চার্জ প্রতি মেট্রিক টন ১০০ টাকা, কন্টেইনার স্ক্যানিং ফি প্রতি কন্টেইনার ২৫৪ টাকা। এছাড়া ইলেকট্রিক লক এন্ড সিল ফি হিসেবে বিধিমালা দ্বারা নির্ধারণের পরিমাণ বাধ্যতামূলক করা হয়। এই সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, বাংলাদেশে প্রবেশের সাত দিনের মধ্যে ভারতে পণ্য প্রবেশ করবে। তবে বিশেষ পরিস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে আবেদন করে সময় বাড়ানো যাবে।

এ ব্যাপারে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, 'পণ্য পরিবহনের জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে মাশুল নির্ধারণ করে দেওয়া হয়েছে। পণ্যগুলো আখাউড়া স্থলবন্দরে আসার আগে চট্টগ্রাম বন্দরেই মাশুল আদায়ের বিষয়গুলো সম্পাদিত হয়।'

এদিকে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, প্রথম বারের মতো চট্টগ্রাম ও আখাউড়া বন্দর দিয়ে ট্রানজিটের পণ্য পরিবহনের মধ্যে দিয়ে বাংলাদেশ ও ভারত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুই দেশ লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে ট্রানজিট পণ্য গ্রহণকালে আগরতলা প্রান্তে এক অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'ট্রানজিটের নতুন পথের মাধ্যমে বাংলাদেশ ভারত উভয়দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে।'

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক