ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ১৬:০৭ আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৬:০৮

ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ময়মনসিংহের ভালুকায় ভিজিএফ-এর চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগে এক নারী ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, চৌকিদার আকব্বর আলী ও চালের ডিলার নুরুল ইসলাম নুরু।

বুধবার ২২ জুলাই রাতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের চাল উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ৩ ধাপে ৪ হাজার ৮৩ জনের মধ্যে বিতরণ করার কথা ছিল। প্রথম দুই ধাপ চাল বিতরণে কোনও অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে এসে প্রায় ২শ জনের চাল কম পড়ে। চাল না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাতেই আসামিদের গ্রেফতার করেছে পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, মামলা দায়েরের পর বুধবার মধ্যরাতে ওই নারী চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে  
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি,  ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সাংবাদিককে হত্যায় ছোড়া হয় ৬ রাউন্ড গুলি, ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
ভিসার সময়সীমা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা  
হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন
হরমুজে মাইনের আঘাতে সুপারট্যাংকারে বিস্ফোরণ-আগুন
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
পঞ্চগড়ের কোথায় দাঁড়ালে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার?
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক