করোনায় কর্মচারীর মৃত্যু, রেল স্টেশন বন্ধ ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ১৯:১০আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:৫৫

জয়পুরহাট

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনের একজন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) মৃত্যুবরণ করেছেন। তার নাম নুর এ নিয়ামত আলী (৩৪)। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আক্কেলপুর স্টেশনের সিগন্যাল খালাসী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনিয়ে জয়পুরহাটে করোনায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটলো। তার মৃত্যুর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে পশ্চিম জোনের রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আক্কেলপুর স্টেশনকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্টেশন সূত্রে জানা গেছে, সিগন্যাল খালাসী নুর এ নিয়ামত বেশ কিছুদিন থেকে জ্বরে আক্রান্ত হলে গত ২০ জুলাই তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা বেগম সাংবাদিকদের জানান, সিগন্যাল খালাসী নুর এ নিয়ামত আলী স্টেশনে কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বুধবার সন্ধ্যায় মারা যান। বিষয়টি জানার পর রেলওয়ের পাকশী পশ্চিম জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকাল ৬টা থেকে আক্কেলপুর রেলওয়ে স্টেশনকে ক্লোজডাউন ঘোষণা করে। স্টেশনের ১৪ জন কর্মকর্তা-কর্মচারী এখন সেই নির্দেশ পালন করছেন।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম