সিরাজগঞ্জে পাউবোর বেতিল বন্যা নিয়ন্ত্রণ স্পারে ফের ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২০, ২৩:২২আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:৩০

স্পারটি প্রায় দেড়শ’ মিটার যমুনাগর্ভে বিলীন হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুরে পাউবোর বেতিল বন্যা নিয়ন্ত্রন স্পার-২-এ ফের ধস দেখা দিয়েছে। বুধবার স্পারটির ৮০ মিটার ধসে যমুনা গর্ভে চলে যায়। ৪৮ ঘণ্টার ব্যবধানে স্পারে দু’বার ধস দেখা দেয়। গত সোমবার ৭০ মিটার অংশ ধসে পড়ে যমুনায়। পর পর দুবারে প্রায় দেড়শ’ মিটার যমুনাগর্ভে বিলীন হওয়ায় এলাকাবাসী ভাঙন আতঙ্কে পড়েছেন।

প্রথম ধসের পর জিও বস্তায় বালি ভরে সেখানে ফেলছে পাউবো। বস্তা ফেলে ধস ঠেকানোর চেষ্টা করলেও বিগত বছরে স্পারের নিচে পানির তলদেশে মাটি সরে যায়। নিয়মিত ব্যাথেমেট্রিক সার্ভের মাধ্যম্যে কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় ধস দেখা দিয়েছে। স্থানীয়রা এমন অভিযোগ করলেও পাউবো থেকে ধসের জন্য ঘূর্ণাবর্তকে দায়ী করছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৮ সে.মি. কমেছে। পানি কমায় ঘূর্ণাবর্ত বেড়ে যাওয়ায় বেতিল স্পারে পর পর দু’বার ধস দেখা দিয়েছে। অন্যদিকে গ্রাম জেগে ওঠায় মূলত স্পারের কার্যকারিতা নেই। স্রোতে ধাক্কা খেয়ে আঘাত করায় ধসের সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে পাশের চ্যানেলটি ভরাটের উদ্যোগ নেওয়া হবে। ২১ কোটি টাকা ব্যয়ে বিশ বছর আগে স্পারটি নির্মাণ করে পাউবো। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম