বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৬:২৮আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৬:২৮

ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার বেড়তলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রেজাউল (৩৫) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের আইনউদ্দিনের ছেলে। তিনি সিলেটে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত রেজাউল মোটরসাইকেলে করে সিলেট থেকে নওগাঁ তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা নামক স্থানে বৃষ্টির মধ্যে ঢাকামুখী মোটর সাইকেলটিকে পেছনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
হৃদয়-সাকিবদের জাফনা ফাইনালে
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী