ঘুড়ি ওড়াতে গিয়ে নদীতে ডুবে যাওয়া ব্যক্তির গলিত লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৭:৩৫আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৭:৪৩

টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে মজিবর রহমান (৪০) নামের এক ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) বিকালে ঝিনাই নদীর তীরবর্তী উপজেলার আদাজান ব্রিজ এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত মজিবর ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে। মজিবর জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা নিয়ে ভ্যান-রিকশা চালাতেন।

ওসি হারুন অর রশিদ বলেন, 'গত ১৯ জুলাই মজিবর কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় নদীর পাড়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন। এসময় ঘুড়িটি নদীতে পড়ে যায়। পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে নেমে ডুবে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে লাশটি নদীর পানিতে ভেসে উপজেলার আদাজান এলাকায় এসে আটকে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম