শ্যালকের বিয়ের অনুষ্ঠানে দুলাভাইয়ের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৮:২১আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৮:২৩

বিদ্যুৎস্পৃষ্ট

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্যালকের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম দ্বিগেন্দ্রনাথ রায় (৪০)। তার বাড়ি একই ইউনিয়নের ভাউলাপাড়া (মধুপাড়া) গ্রামে।

দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক জানান, শ্যালকের বিয়ে বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএইচ/

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম