সংসদ সদস্য ইসরাফিল আলম লাইফ সাপোর্টে

নওগাঁ প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ২২:৩৯আপডেট : ২৫ জুলাই ২০২০, ২২:৪৫

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইস্রাফিল আলম

নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তীব্র শ্বাসকষ্টে ভুগছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) রাত ১০টায় ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি বাংলা ট্রিবিউনের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

সুলতানা পারভীন বলেন, বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন সংসদ সদস্য ইস্রাফিল আলম। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পরে ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিনে আমরা তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করাই। চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ২৪ জুলাই রাত ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় উনার শ্বাসকষ্ট হচ্ছে ভেন্টিলেশনে রাখতে হবে। গতকাল থেকে উনি ভেল্টিনেশনে আছেন।
তিনি আরও জানান, বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন। তার জন্য নওগাঁর সংসদীয় আসনের মানুষসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সুলতানা পারভীন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম