রংপুরে রাঙ্গার অনুসারীদের বিক্ষোভে পুলিশের বাধা, বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২০, ২২:৩৬আপডেট : ২৬ জুলাই ২০২০, ২৩:০৪

রংপুরে জাপার নতুন মহাসচিব বাবলুর কুশপুত্তলিকা দাহ

রংপুর সদর-১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। তবে তারা শহরে মিছিল করে এগুনোর চেষ্টা করলে পুলিশের বাধায় এগুতে পারেনি। রবিবার (২৬ জুলাই) রংপুর সেন্ট্রাল রোডে জেলা ও মহানগর জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এসময় নতুন মহাসচিব বাবলুর কুশপুত্তলিকা দাহ করে তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

 জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির একজন নেতা নাম না প্রকাশ করে বলেন, রবিবার পূর্ব কোনও ঘোষণা ছাড়াই জাতীয় পার্টিতে হুট করে মহাসচিব পদে পরিবর্তন আসে। মশিউর রহমান রাঙ্গাকে বাদ দিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব মনোনীত করা হয়। এর প্রতিবাদে রাঙ্গা সমর্থকরা জেলা ও মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে সমবেত হন।

তারা বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কার্যালয়ের সামনেই পুলিশ মিছিলকারীদের বাধা দেয় এ নিয়ে পুলিশের সঙ্গে জাপা নেতাকর্মীদের মৃদু বাক বিতণ্ডা হয়। পরে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর কুশপুত্তলিকা দাহ করে।

রংপুরে জাপার নতুন মহাসচিব জিয়া উদ্দিন বাবুলর কুশপুত্তলিকা দাহ।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব সংহতির মহানগর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শান্তি কাদেরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাপার জেলা সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, রাঙ্গাকে মহাসচিব পদে পুর্নবহাল না করা হলে এর দায়-দায়িত্ব জাপা নেতাদের বহন করতে হবে। তিনি জিয়াউদ্দিন বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন তাকে রংপুরে আসতে দেওয়া হবে না। তবে কোনও কর্মসূচি দেয়নি তারা।

এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর জাপা সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ মহানগর ও জেলা জাপার বেশিরভাগ নেতাকে দেখা যায়নি।

এ ব্যাপারে রংপুর সিটি মেয়র ও মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের সঙ্গে তাদের মোবাইল ফোনে প্রতিক্রিয়া জানার জন্য বেশ কয়েকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম