মায়ের কবরের পাশে দাফন করা হবে ইসরাফিল আলমকে

নওগাঁ প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ১৯:১৮আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৯:২২

  নওগাঁয় পৌঁছেছে সংসদ সদস্য ইস্রাফিল আলমের মরদেহ
ইসরাফিল আলমের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। সোমবার (২৭ জুলাই) বিকেলে ইমপ্রেস ইয়ারের একটি হেলিকপ্টারে করে তার মরদেহ আনা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী সুলতানা পারভীন এবং ছেলে ইসতিয়াক আলম।

এমপি পত্নী সুলতানা পারভীন জানিয়েছেন, গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইস্রাফিল আলম

লিভারে পানি জমাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুইদিন থেকে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। 

রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম