পাবনায় যমুনার পানি বিপৎসীমার ওপরে

পাবনা প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ২১:৩১আপডেট : ২৮ জুলাই ২০২০, ০০:৩৭

পাবনায় বিপৎসীমার ওপরে যমুনার পানি বেড়েই চলেছে পাবনায় যমুনা নদীর পানি। আর বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পাবনায় যমুনা-পদ্মাসহ বিভিন্ন নদ-নদীতে পানি বেড়েছে।

জেলার বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ জানান, সোমবার সকালে নগরবাড়ির মথুরা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার অতিক্রম করে প্রবাহিত হচ্ছে।

এদিকে পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন বলেন, পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি দশমিক ৮০ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বন্যায় পানি বৃদ্ধির কারণে একদিকে নদীভাঙন দেখা দিয়েছে। ঘরবাড়ি ও ফসলি জমি চলে যাচ্ছে নদীগর্ভে। পানিতে বিভিন্ন রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশ কিছু স্কুলের সামনে। ভাঙন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আর সার্বক্ষণিক তদারকি ও পরিদর্শন করছেন স্থানীয় সংসদ, জনপ্রতিনিধিসহ উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম