একসঙ্গে পালিত হলো সাড়ে ৩ হাজার দরিদ্র শিশুর জন্মদিন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ০৩:৪৯আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৩:৫৬

কোটালীপাড়ায় এক অনুষ্ঠানে পালিত হলো সাড়ে তিন হাজার দরিদ্র শিশুর জন্মদিন।

কেক কেটে মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাড়ে ৩ হাজার দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ জন্মদিনের অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার সোহাগ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির গ্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, পার্থ সারথী দোবে, মনরঞ্জন বাড়ৈ, আলবার্ট সরকার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুলছাত্র অজিত বাড়ৈ বলেন, জন্মদিনের অনুষ্ঠান কী এটা আমাদের আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।

মেডিক্যাল অফিসার সোহাগ হাওলাদার বলেন, দরিদ্র এসব শিশুদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে।

অনুষ্ঠানে আগত সাড়ে ৩ হাজার শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার সামগ্রী দেওয়া হয়।

 

 

 

 

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান