মোটরসাইকেল উদ্ধার, চোর গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ০৫:০৪আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৫:০৬

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল চোর গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের প্রধানকে গ্রেফতার করেছে। গ্রেফতার হযরত আলী কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে।

গত ২৫ জুলাই কালীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া-শালিখা রোডস্থ আজাদের কাঠ গোলার সামনে সাইকেলটি বিক্রির সময় চোর হযরত আলীকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় সাইকেলটি উদ্ধার করা হয়। আজ সে চুরির ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

এসআই আবুল খায়ের জানান, গত ২৪ জুলাই কালীগঞ্জ শহরের কাশিপুর কাজীপাড়ার আক্কাস আলীর ছেলে আল আমিনের একটি নতুন পালসার মোটর সাইকেল চুরি হয়। এ ঘটনায় আল আমিন থানায় মামলা করেন। পরে থানার ওসির দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তা সোর্সের মাধ্যমে খবর পান সাইকেলটি মাগুরা জেলার শালিখা এলাকায় বিক্রি জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে মাগুরা জেলার শালিখা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ওই স্থান থেকে চোর হযরত আলীকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।

কালীগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, মোটর সাইকেলটি চুরির পর থানায় মামলা হয়। পুলিশ অভিযান চালিয়ে চোর হযরত আলীকে গ্রেফতার করেছে। এছাড়া চুরির ঘটনা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’