নদীতে ভেসে আসা যুবকের লাশের পরিচয় মেলেনি

জয়পুরহাট প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ১৮:৩৪আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৮:৪০

জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় তুলশীগঙ্গা নদী দিয়ে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তুলশীগঙ্গা নদী পথে ভেসে আসা অজ্ঞাত যুবকের মরদেহটি ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। বেশ কয়েক দিন আগেই তাকে হত্যা করে নদীতে ভেসে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে যুবকের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান বলেন, ‘তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে। এই ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম