ভাঙনের কবলে শিমুলিয়া ফেরিঘাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২০:০১আপডেট : ২৮ জুলাই ২০২০, ২০:২২

ভাঙনের কবলে শিমুলিয়া ফেরিঘাট দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরিঘাটের সামনের রাস্তা নদীতে ভাঙতে শুরু করে। এ কারণে ৩ নম্বর ফেরিঘাট দিয়ে যান চলাচল বন্ধ আছে।

সন্ধ্যা পর্যন্ত ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড অথবা শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ কেউই কোনও ব্যবস্থা নেয়নি। ভাঙনের কবলে শিমুলিয়া ফেরিঘাট

এসব তথ্য জানিয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সাফায়েত আহমেদ বলেন, ‘পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এখন শুধু পাঁচটি ফেরি চলছে। তবে সকালে আটটি ফেরি চলতে পেরেছিল। ৩ নম্বর ফেরিঘাট বন্ধ আছে। তবে মাত্র পাঁচটি ফেরি চলায় ২ নম্বর ফেরিঘাটও ব্যবহারের প্রয়োজন পড়ছে না। এখন শুধু ১ ও ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও জানান, ঈদের ছুটি কাটাতে এরইমধ্যে সাধারণ যাত্রীরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। বর্তমানে ঘাটে দুইশ' থেকে আড়াইশ' যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম