কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০২০, ২৩:৫৫আপডেট : ২৮ জুলাই ২০২০, ২৩:৫৮

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে পাটকল শ্রমিকরা

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ করেছে আশা জুট মিলের শ্রমিক ও কর্মচারীরা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। এতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সড়ক কয়েক ঘণ্টা অচল হয়ে পড়ে। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

মঙ্গলবার কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা মহাসড়কের আড়িখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

চান্দিনা, দেবিদ্বার থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুমিল্লায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আশা জুট মিলের শ্রমিকরা জানান, গত পাঁচ মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে তাদের।

চান্দিনা থানার ওসি মো.আবুল ফয়সল ও হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে আশা জুট মিলের শ্রমিক-কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে। শ্রমিক ও জুট মিল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় মালিকপক্ষ বুধবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম