ব্রাহ্মণবাড়িয়ায় পশুর হাটে পুলিশের মাস্ক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ০৪:৫১আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৪:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার গরুর হাটে মাস্ক বিতরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ।  
ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকটি পশুর হাটে জেলা পুলিশের উদ্যোগে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ জেলার আখাউড়া উপজেলার রুটি, তন্তর হাট, আখাউড়া কলেজ মাঠ ও কসবা উপজেলার কুটি চৌমহনী পশুর হাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কোরবানির পশুর হাটগুলোর ইজারাদারসহ পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পশুর হাটে আসা লোকজনকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে পশু দাঁড় করানো, বৃদ্ধ ও শিশুদেরকে পশুর হাটে না আসতে অনুরোধ করেন এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সকলকে সর্তক থাকার জন্য পরামর্শ দেন।

তিনি বাজারগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন দৃশ্যমান স্থানে স্থাপন করার জন্য পশুর হাট ইজারাদারদের নির্দেশ দেন। পরে তিনি পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মাস্ক বিতরণ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি