বালুর ব্যাগ দিয়ে শিমুলিয়া ঘাট রক্ষার চেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ১৭:২২আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৭:২৮

বুধবার সকাল থেকে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের চেষ্টা করতে দেখা যায় দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে।  বুধবার (২৯ জুলাই) সকাল থেকে নদীর পাড়ে জিও ব্যাগ (বালুর ব্যাগ) দিয়ে ভাঙন রোধের চেষ্টা করতে দেখা যায়। তবে, তার আগেই নদীতে বিলীন হয়ে গেছে ৩ নম্বর ঘাটের সামনের রাস্তা, বিআইডব্লিউটিএ'র একটি আধা পাকা স্থাপনা ও একটি মসজিদ। মঙ্গলবার দুপুর থেকে ভাঙন শুরু হয়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘাট রক্ষার জন্য কাজ শুরু করা হয়েছে। জিও ব্যাগ ফেলে যতটা সম্ভব নদী ভাঙন রোধ করা হচ্ছে।’

এদিকে, ঈদে ঘরমুখো যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। পদ্মায় তীব্র স্রোতের কারণে সবগুলো ফেরি চলতে পারছে না। তাছাড়া, ফেরি পারাপারে সময়ও বেশি লাগছে। এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘আজ নয়টি ফেরি চলাচল করছে। বাকি ফেরিগুলো চালানো সম্ভব হচ্ছে না।’

এদিকে, নদী পারাপারের জন্য ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হিলালউদ্দিন জানান, এ মুহূর্তে ঘাটে পারাপারের জন্য একশর মতো গাড়ি আছে। ৩ নম্বর ঘাট বন্ধ থাকায় ১, ২ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম