অবমুক্ত হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২০, ০২:১০আপডেট : ৩০ জুলাই ২০২০, ০২:৩৭

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের আদলে তৈরি হয়েছে ভাস্কর্য ‘বজ্রকণ্ঠ’

বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর বড়পোল মোড়ে নির্মিত ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্য অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) মেয়র আ জ ম নাছির উদ্দীন বঙ্গবন্ধুর এ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

৮৭ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে বেইজসহ  (বেদি) ২৬ ফুট উঁচু ভাস্কর্যটি স্থাপন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি এ স্থাপনের উদ্যোগ নেয়।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের তৎকালীন পরিচালক শিল্পী শায়লা শারমিন এবং নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারের তত্ত্বাবধানে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ভাস্কর্যের নকশা (মডেল) প্রণয়ন থেকে শুরু করে মূল ভাস্কর্য নির্মাণের সার্বিক কার্যক্রম সম্পাদনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ভাস্কর মোহাম্মদ আতিকুল ইসলাম। মূল ভাস্কর্যের উচ্চতা ২২ ফুট। সাদা সিমেন্টের (আরসিসি) ঢালাইয়ের মাধ্যমে ভাস্কর্যটির স্থায়ী রূপ দেওয়া হয়, যার ওজন প্রায় ৩০ টন। এর আগে প্রায় ৪ মাস ধরে মাটি (মডেলিং ক্লে) দিয়ে মূল ভাস্কর্যের আদলটি তৈরি করা হয়েছিল।

বজ্রকণ্ঠ ভাস্কর্যটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ এখন স্বাধীনতার  ৫০ বছর পার করতে চলেছে। জাতির এই গৌরবময় অতীতকে নতুন প্রজন্মের সামনে মূর্ত করে তুলে ধরতেই ‘বজ্রকণ্ঠ’ নির্মাণের উদ্যোগ নিয়েছি। ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরচেনা ঐতিহাসিক ভাষণের অভিব্যক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি এটি প্রজন্মের পর প্রজন্মকে উদ্দীপ্ত করবে।

উদ্বোধনকালে কাউন্সিলর এইচএম সোহেল, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, এরশাদ উল্লাহ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আফরোজা কালাম, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, টিআইসির পরিচালক আহমেদ ইকবাল হায়দার, মেয়রের একান্ত সহকারী রায়হান ইউসুফ, আতিকুল ইসলাম, শায়লা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম