মানুষ ও মোটরসাইকেলের চাপ শিমুলিয়া ঘাটে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৫:২১আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৫:২১

বিভিন্ন যানবাহন থেকে নেমে ফেরিতে ওঠার চেষ্টা করছে মানুষ দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ দেখা যাচ্ছে। যাত্রীবাহী বাসসহ বিভিন্ন বাহনে করে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে শিমুলিয়া ঘাটে এসে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে করে যাত্রীরা নদী পার হচ্ছেন। ঘাট এলাকায় কমপক্ষে ৫০০ যান ফেরি পারের অপেক্ষায় আছে।

তবে মোটরসাইকেলের চাপ সবচেয়ে বেশি। ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেলে করে যাত্রীরা ঘাটে আসছেন। আবার ফেরিতে করেও শত শত মোটরসাইকেল পদ্মা নদী পাড়ি দিচ্ছে। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ১৬টি ফেরির মধ্যে মাত্র ১০টি ফেরি চলাচল করার কারণে ঘাটে দীর্ঘ সময় যানবাহনগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। মোটরসাইকেলের চাপ ফেরিঘাটে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, ‘বর্তমানে তিনটি রো রো ফেরিসহ ১০টি ফেরি চলছে। তবে ঘাটের অবস্থা ভয়ঙ্কর। যানবাহনের তুলনায় ঘাটে যাত্রী অনেক বেশি। অন্যদিকে, ফেরি স্বল্পতার কারণে দ্রুত যাত্রী ও যান পার করা যাচ্ছে না। যাত্রী ও মোটরসাইকেলের চাপে অন্য যানবাহন ঠিকমত পার করতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনী ঘাটে অনেক সহযোগিতা করছে। তবুও মাঝে মাঝে নিয়ন্ত্রণ থাকে না।‘

এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোনও যানজট নেই।

হাঁসাড়া হাইওয়ে থানার উপরিপর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, মহাসড়কে মোটরসাইকেলের চাপ বেশি। অন্যান্য যাত্রীবাহী যান স্বাভাবিক। কোথাও যানজট নেই।

আরও পড়ুন- ঢাকা-আরিচা মহাসড়কে ২০ কিলোমিটার জট, দুর্ভোগে যাত্রীরা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম