বঙ্গবন্ধুর নামে মানত করা পশু কোরবানি দেবেন মুক্তিযোদ্ধা আনোয়ার

এস এম সামছুর রহমান, বাগেরহাট
৩১ জুলাই ২০২০, ২৩:৫০আপডেট : ০১ আগস্ট ২০২০, ০০:৩৬

বঙ্গবন্ধুর নামে মানত করা পশু কোরবানি করবেন মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন ঊনপঞ্চাশ বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মানত করা কোরবানি দিচ্ছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়ার পর তার মুক্তির প্রার্থনা করে তিনি এই কোরবানি মানত করেন।

মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসতেন তিনি। বঙ্গবন্ধু যখন চিতলমারী বা বাগেরহাটে আসতেন, তখন তিনি তার সঙ্গেই থাকতেন। ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু মুক্তির পর তার সঙ্গে দেখা করেন। শেখ আনোয়ার হোসেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে পশ্চিম পাকিস্তান নিয়ে গেলে চিন্তিত হয়ে পড়েন আনোয়ার হোসেন। তিনি বঙ্গবন্ধুর মুক্তির জন্য একটি গরু কোরবানির মানত করেন।

আনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার পর তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। নানা কারণে এতদিন সেই কোরবানি দেওয়া সম্ভব হয়নি। এবার সন্তানদের কাছে বঙ্গবন্ধুর নামে কোরবানি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর সন্তানরা মিলে এক লাখ ৩১ হাজার টাকায় স্থানীয় বাজার থেকে একটি গরু কিনে এনেছেন।

শেখ আনোয়ার হোসেন আরও বলেন, বঙ্গবন্ধু পরিবারের প্রতি ভালোবাসার কারণে তিনি তার বড় ছেলের নাম রেখেছেন কামাল, মেজো ছেলের নাম রেখেছেন জামাল।

দীর্ঘদিন পর হলেও বঙ্গবন্ধুর নামে মানত করা কোরবানি দিতে পেরে খুশি মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম