স্ত্রীর সামনে ধরলায় ঝাঁপ দিয়ে স্বামীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ১৬:৪৮আপডেট : ০২ আগস্ট ২০২০, ২১:৫০

শেখ হাসিনা ধরলা সেতু থেকে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ধরলা নদীতে ঝাঁপ দিয়ে জোবায়ের আলম জয় (২৩) না‌মে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার চন্দ্রখানা কলেজপাড়ার স্কুলশিক্ষক আমীর হোসেনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে‌ছেন। প‌রিবা‌রের বরাত দি‌য়ে পু‌লিশ বল‌ছে, জোবায়ের আলম জয় মাদকাসক্ত ছি‌লেন। এ কার‌ণে সে মান‌সিকভাবে কিছুটা অপ্রকৃ‌তিস্থ ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে জয় তার স্ত্রীসহ ব‌্যাটা‌রিচা‌লিত অটো‌রিকশাযোগে লালম‌নিরহা‌টে শ্বশুরবাড়ি যা‌চ্ছি‌লেন। ধরলা সেতুর মধ্যবর্তী স্থানে পৌঁছে তিনি হঠাৎ অটো‌রিকশা‌ থেকে নেমে দৌড়ে ‌সেতুর রেলিংয়ের ওপর ওঠে নদীতে লাফিয়ে পড়েন। নদী‌তে তীব্র স্রোত থাকায় সঙ্গে সঙ্গেই তিনি ডুবে যান। চোখের সামনে স্বামীকে নদীতে লাফিয়ে পড়তে দেখে আহাজারি করতে করতে জ্ঞান হারান স্ত্রী শিউলি বেগম।

পরে পরিবারের লোকজন শিউলিকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকাল ৩টার দিকে জ‌য়ের মর‌দেহ উদ্ধার করে।

ওসি রাজীব কুমার রায় বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, মাদকাস‌ক্তির কার‌ণে ওই যুবক কিছুটা মান‌সিক ভারসাম‌্যহীন ছিল। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় খুব অল্প সময়ে মর‌দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান