রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৩

জাতীয় মুক্তি কাউন্সিলের প্রধান সমন্বয়কারী ফয়জুল হাকিম বলেছেন, সারা দেশে শ্রমিক কৃষক মেহনতি জনগণের শ্রেণি সংগঠন গড়ে তুলে ১৮ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে রাজধানীর তোপখানা রোডে জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও  বক্তব্য রাখেন মুঈনুদ্দীন আহমদ, মিতু সরকার, কাজী ইকবাল, আব্দুস সামাদ, মাহফুজুল হক, রফিক আহমেদ, কাইয়ুম হোসেন, উজ্জ্বল বালো, মনোয়ার হোসেন, হোসেইন মুহাম্মদ শফিকুর রহমান খান ,দীপা মল্লিক, অনন্ত সরকার প্রমুখ।

কর্মীসভায় আগামী ৬ নভেম্বর ঢাকায় ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এক আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কর্মীসভায় জুলাই গণআন্দোলন পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি, ভারতের সাম্প্রতিক গণআন্দোলন, ইউরোপ জুড়ে ছাত্র তরুণ শ্রমজীবী জনগণের আন্দোলন সম্পর্কে উল্লেখ করে ফয়জুল হাকিম বলেন, বিশ্ব জুড়ে পুজিবাদী শাসন ব্যবস্থা উচ্ছেদের এক আন্দোলন নতুন করে দানা বাঁধছে। এই আন্দোলন মূলত বিশ্ব জুড়ে পুজিবাদী ব্যবস্থা উচ্ছেদের লক্ষ্যে  সমাজতন্ত্রেরই পদধ্বনি।

ফয়জুল হাকিম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উচ্ছেদ করলেও দেশে ফ্যাসিবাদী শাসনের ভিত্তি লুণ্ঠনের অর্থনীতি, দুর্নীতি বৈষম্য ও নিপীড়নমূলক ব্যবস্থা অক্ষত রয়ে গেছে।

‘দেশে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গদীনসীন হয়েছে কিন্তু এই সরকার শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের সেবার পরিবর্তে অতীতের মতো লুটেরাদের সেবায়, সাম্রাজ্যবাদের সেবায় নিয়োজিত রয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগে রাষ্ট্রায়ত্ত পাটকল-চিনিকলসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান আধুনিকীকরণ না করে, পুজি বিনিয়োগ না করে, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর না করে  লুটেরাদের কাছে লীজ দিয়ে লুটপাটের জন্য  উন্মুক্ত করে দিয়েছে। দেশের শিল্প কৃষি বিকাশের পথ রুদ্ধ হবে জেনেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক অধীনতামূলক পারস্পরিক বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। জনগণকে অগোচরে রেখে নিউমুরিং কনটেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এর কাছে ইজারা দিয়েছে। এসব সরকারি দল ও বিরোধী দলের এক অলিখিত ঐক্যমতে হয়েছে।’ 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা