‘অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনায় মৃত্যুর হার অনেক কম’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১৫:৩৯আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৬:৩৬

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘করোনার কারণে পৃথিবীতে সাত লাখ মানুষের মৃত্যু হয়েছে। উন্নয়নশীল দেশসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা করোনার সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা করোনাভাইরাস সঠিকভাবে সফলতার সঙ্গে মোকাবিলা করেছি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছেন। অন্য দেশের তুলনায় আমাদের দেশে করোনাভাইরাসের মৃত্যুর হার অনেক কম। তবে একটি মানুষের মৃত্যুও আমাদের কাম্য নয়।’

সোমবার (৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বন্যাদুর্গতদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চলমান করোনাভাইরাসের পাশাপাশি দেশে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি। বর্তমান সরকার বন্যাদুর্গতদের পাশে আছে।’

মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্র সেন্টারে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বন্যাদুর্গতদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শতাধিক বানভাসিদের মাঝে নগদ ৩০০ টাকা ও ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম