বজ্রাঘাতে দিনমজুরের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ১৭:১৬আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৭:৩০

বজ্রাঘাত বাগেরহাটের ফকিরহাটে বজ্রাঘাতে আব্দুল গফফার (৫৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল গফফারের বাড়ি মোল্লাহাট উপজেলার কোদালীয় গ্রামে। তিনি দীর্ঘদিন ফকিরহাটের সৈয়দ মহল্লা এলাকায় থেকে বিভিন্ন লোকের বাড়িতে দিনমজুরের কাজ করতেন।

ওসি জানান, বেলা ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন আব্দুল গফফার। সে সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় রেখেছে। পরিবারের আবেদনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তর করা হবে।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  
ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  
ট্রাম্পের দাবির পর ইরানের পাল্টা দাবি, ‘হরমুজ আমাদের নিয়ন্ত্রণে’
ট্রাম্পের দাবির পর ইরানের পাল্টা দাবি, ‘হরমুজ আমাদের নিয়ন্ত্রণে’
বিএনপিতে কখন কোন পদে ছিলেন মির্জা ফখরুল
বিএনপিতে কখন কোন পদে ছিলেন মির্জা ফখরুল
সাবেক অজি ক্রিকেটারের মন্তব্য, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট বেশি দিন গড়াবে না’
সাবেক অজি ক্রিকেটারের মন্তব্য, ‘অনেকেই মনে করেছিলেন, এই টেস্ট বেশি দিন গড়াবে না’
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য