বনানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১৪:৪৯আপডেট : ১৬ মে ২০২৫, ১৪:৪৯

রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর, তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে। বনানী ২৩ নম্বর রোডের বিপরীতে মহাসড়কের পশ্চিম পাশে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই নারী।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসআই সোহেল রানা আরও বলেন, ‘মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। দেখে মনে হয়েছে, তিনি ভবঘুরে প্রকৃতির হতে পারেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম