আনন্দ ভ্রমণের নামে মাইক্রোবাসে ইয়াবা পাচার, তিন তরুণীসহ আটক ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ০৯:১৯আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৯:৪১

 



আনন্দ ভ্রমণের নামে মাইক্রোবাসে ইয়াবা পাচার, তিন তরুণীসহ আটক ৫ আনন্দ ভ্রমণের নামে মাইক্রোবাস ভাড়া নিয়ে ইয়াবা পাচারের অভিযোগে তিন তরুণীসহ পাঁচ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। বুধবার (৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকা থেকে ২৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করে র‍্যাব।

র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মহাসড়কের মেঘনাঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় একটি মাইক্রোবাসকে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। পরে র‍্যাব ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচ জনকে আটক করে। তাদের মধ্যে তিন জন তরুণী রয়েছেন

আটক মাদক ব্যবসায়ীদের বাড়ি টাঙ্গাইল, মাদারীপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়। তারা দীর্ঘদিন ধরে আনন্দ ভ্রমণের নামে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের অন্তরালে অভিনব কায়দায় কক্সবাজার থেকে ইয়াবার বড় বড় চালান এনে এনে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম