আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার

বাংলা ট্রিবিউন ডেস্ক  
১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি পুরস্কার পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্ভাবিত চারটি প্রকল্পের মধ্যে একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড এবং তিনটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে।

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্কের (বিন) আয়োজনে গত ৩ অক্টোবর ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার কনজ্যুমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন ইউল্যাবের শিক্ষার্থী মো. আবু হুরায়রা ও মো. শাহরিয়ার আলম। তাদের উদ্ভাবিত প্রকল্পের নাম ‘CHRONIQ’। অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে একটি কোর্স প্রজেক্ট হিসেবে এর যাত্রা শুরু হয়।

বিজনেস সার্ভিসেস ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন সাইফুল ইসলাম, এম. এম. রাফসানজানি সৌরভ ও প্রান্ত পাল। তাদের প্রকল্প ‘সত্য অনুসন্ধান’ অধ্যাপক নাফিস মনসুরের তত্ত্বাবধানে ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়।

ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ক্যাটাগরিতে ‘গেইটএইড’ প্রকল্পের জন্য মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন রোজা স্মরণী বিশ্বাস, তালহা শাদ ও প্রান্ত বড়াই। প্রকল্পটি অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হয়। একই ক্যাটাগরিতে ‘বাক শ্রবন’ প্রকল্পের জন্য মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন রাহুল বালা প্রমিথ ও অনিমা বিশ্বাস।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্প জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ১১৮টি প্রকল্প চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত হয়। পরে শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি ও স্টার্টআপ খাতের ৪০ জন বিচারকের মূল্যায়নে ৪৪টি প্রকল্পকে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

চারটি পুরস্কার অর্জনের জন্য শিক্ষার্থী ও তত্ত্বাবধায়ক শিক্ষকদের অভিনন্দন জানিয়েছে ইউল্যাব কর্তৃপক্ষ।

/এম/
সম্পর্কিত
শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়: ববি হাজ্জাজ
নানা আয়োজনে ইউল্যাব-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে ৯ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ইউল্যাবের
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর