কিশোরগঞ্জে দূরপাল্লার বাস ধর্মঘট

কিশোরগঞ্জ প্রতিনিধি।।
২২ ডিসেম্বর ২০১৫, ০১:২৬আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০১:৩০

2015_07_06_06_13_54_bJnHeQaoBEeMMV8jDAgRtKTEuGkThz_originalপরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটালসহ বত্রিশ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস টার্মিনালে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সোমবার (২১ ডিসেম্বর) এই ধর্মঘট আহ্বান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে।
পরিবহন মালিকদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিক দীর্ঘদিন ধরে তার সহযোগিদের মাধ্যমে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
মানিক রঞ্জন দে বলেন, আমরা প্রশাসনকে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগপত্র দিয়েছি। সন্ত্রাসী শফিকুল ইসলামকে গ্রেফতার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পূর্ব পর্যন্ত এই ধর্মঘট চলবে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ জানান, এ বিষয়ে তিনি একটি অভিযোগপত্র পেয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কথিত সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া গেছে।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আন্তঃজেলা বাস টার্মিনালগুলোয় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে বলে জানান জেলার হাওর এলাকা ইটনা থেকে সপরিবারে আসা যাত্রী কবির উদ্দিন। তিনি বলেন, ঢাকায় ছেলের কাছে যাব বলে এসেছিলাম। এখন আবার বাড়িতে ফিরে যেতে হবে।
/এইচকে/

/আপ: আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম