কুমিল্লার গৌরিপুর বাজারে আগুন: ৩০ দোকান পুড়ে ছাই

কুমিল্লা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৫, ০১:৫১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০১:৫৭

comilla fire 21-12-15কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের খান মার্কেটে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল সাতটার দিকে একটি তৈরি পোশাকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তিন ঘণ্টা পর বেলা ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্র জানায়, টিনশেড মার্কেটে আল-আমিনের তৈরি পোশাকের দোকানে সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনে সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কুমিল্লা, হোমনা, চান্দিনা ও দাউদকান্দির ৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেটের মালিক সেলিম খান ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা বলে দাবি করেছেন।
ফায়ার সার্ভিস কুমিল্লার উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম