শীতের চাঁদরে ঢাকা নীলফামারী, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা

নীলফামারী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৫, ০৩:২৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ০৩:২৮

nil.pic(5)দেশের সর্ব উত্তরের জেলা নীলফামারীতে শীত জেঁকে বসেছে। কনকনে ঠাণ্ডার সঙ্গে কুয়াশা মেশানো হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে অসহনীয় হয়ে উঠেছে। দিন-দুপুরেও মিলছে না সূর্যের দেখা। এর ফলে বৃদ্ধি পেয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। প্রচণ্ড শীতে বয়স্করা পড়েছেন বেকায়দায়। উত্তরে হিমালয় বেষ্টিত হওয়ার কারণে শীতের প্রথম প্রকোপটা পড়ে নীলফামারী জেলায়।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা এ জেলার সাধারণ মানুষ শীতের কারণে পরেছে নানা বিড়ম্বনায়। বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ ভির করছে নীলফামারী সদর হাসপাতালে।
এ ব্যাপারে শিশু বিষেজ্ঞ ডা. এনামুল হক বলেন, শীতে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে শিশু ও হাঁপানি রোগীরা।
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হাসিনুর রহমান বলেন, শীতজনিত রোগে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে বেশির ভাগই কোল্ড ডায়রিয়া নিউমোনিয়া ও শ্বাসকষ্টের রোগী।
সোমবার সকালে সরেজমিন হাসপাতালে ঘুরে দেখা যায়,শীতজনিত ডায়রিয়ার কারণে ৭ জন,অন্যান্য ঠাণ্ডাজনিত রোগে শিশু ৪৭, ১৪ জন পুরুষ ও ৮ জন নারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরদিকে,নিম্ন আয়ের মানুষ ঠাণ্ডা থেকে বাঁচার জন্য পুরনো কাপড়ের দোকান ও সম্ভাব্য জায়গায় ঘুরে গরম কাপড় কিনছেন। অন্যদিকে যারা আর্থিকভাবে সচ্ছল তারা মার্কেট থেকে গরম কাপড় কেনাকাটা করছেন। শীতের কারণে গরম কাপড়ের দামও দিতে হচ্ছে বেশি। এছাড়া গ্রামের সাধারণ মানুষ খড়-খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, এ পর্যন্ত জেলায় ৬ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদা সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্ধ পেলে আরও বিতরণ করা হবে।

/জেবি/

/আপ:আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম