করোনায় মারা গেলেন চিকিৎসক রেজওয়ানুল বারী শামীম

বগুড়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ২০:০৮আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২০:৪০

ডা.রেজওয়ানুল বারী শামীম  
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. রেজওয়ানুল বারী শামীম (৪৯) নামে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার (৯ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

তার পরিবার ও স্বজনরা এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডা. রেজওয়ানুল বারী শামীম বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্বাস আলী মিঞার ছেলে। তার স্ত্রী ডা. রিমন আফরোজ আলট্রাসনোলজিস্ট। মেয়ে রওজাতুল জান্নাত মিতাশা নবম শ্রেণি ও ছেলে রাইয়ানুল বারী পঞ্চম শ্রেণিতে পড়ে।

ডা. রিমন আফরোজের বড় বোন ডা. রোজিনা আফরোজ জানান, করোনা উপসর্গ দেখা দিলে ডা. শামীম গত ১৯ জুলাই বগুড়া শজিমেক

হাসপাতাল পিসিআর ল্যাবে ও ২০ জুলাই সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দিলে দুটোতেই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ জুলাই তাকে বগুড়া শজিমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছিল। এতেও উন্নতি না হওয়ায়

রবিবার সকালে ডা. শামীমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে দুটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি বাবা, মা, দুই ভাই, এক বোন, স্ত্রী, দুই ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পরিবার সূত্র জানায়, ডা. শামীমের মরদেহ বগুড়ায় আনা হচ্ছে। রাত ১০টায় শহরের নামাজগঞ্জ আঞ্জুমান-ই-গোরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি প্রতি শুক্রবার নিজ এলাকায় ফ্রি চিকিৎসা দিতেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম