কলেজছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১০ আগস্ট ২০২০, ২৩:১৮আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:৪৫




কলেজছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট, যুবক গ্রেফতার রাজশাহীর মহানগরীর নার্সিং কলেজের এক ছাত্রীর (২২) অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে টাঙ্গাইল থেকে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রুপেরগড়াইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমিনুল ওই এলাকার জহির উদ্দিনের ছেলে। রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার এক ছাত্রীর সঙ্গে গত দেড় বছর আগে মোবাইলফোনের মাধ্যমে আমিনুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে আমিনুল টাঙ্গাইল থেকে কয়েকবার রাজশাহী আসে। এসময় তাদের দেখা হয়। কিন্তু গত দুই মাস থেকে আমিনুল তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বিভিন্ন আইডি ব্যবহার করে ফেসবুকে পোস্ট করতে থাকেন। ফলে ওই ছাত্রীর ছবি ভাইরাল হয়ে পড়ে।

বিষয়টি নজরে এলে ওই ছাত্রী গত ২৬ জুলাই কাশিয়াডাঙ্গা থানায় আমিনুলকে আসামি করে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেন।

ওসি আরও জানান, আমিনুলকে র‌্যাব-১২ এর সহযোগিতায় টাঙ্গাইলের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাকে রাজশাহী নিয়ে আসা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম