শেরপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত

শেরপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ০১:৩২ আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৪৮

শেরপুরে বাসচাপায় ভ্যান ভেঙে চালক নিহত

শেরপুরে বাসচাপায় এক ডাব বিক্রেতা ভ্যানচালক নিহত হয়েছে। নিহতের নাম মোস্তাক (১৬)। এসময় তার ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। জেলার সদর উপজেলার তারাকান্দি নামক স্থানের মহাসড়কে সোমবার (১০ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক ওই এলাকার তেঁতুলতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
এই দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে ঢাকা-শেরপুর মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। ফলে ওই সড়কে প্রায় আধাঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ওই দুর্ঘটনায় মোস্তাক নামের কিশোর ভ্যানচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নকলা থানা পুলিশ ঘাতক বাসটি আটক করলেও বাসচালক পালিয়ে যায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বন্ধ হয়ে গেলো বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ, দুই হাজার শ্রমিক বেকার
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
বিশ্বচ্যাম্পিয়নদের জয়রথ থামছেই না, লাল ঝড়ে উড়ে গেলো চেক রিপাবলিক
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আ.লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন