কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৬:৪৬আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৮:৪৯

কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের সাইনবোর্ড (কলমেশ্বর) এলাকার ব্যান্ডো ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা কারখানা স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকেই তারা এই বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় আড়াই ঘণ্টা পর শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে নেয়।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি)-এর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ওই এলাকার ব্যান্ডো ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ কারখানাটি শ্রীপুরে সরিয়ে নেয়। পরে শ্রমিকরা কারখানার সামনে নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করে। বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয় এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, যেসব শ্রমিক শ্রীপুরে গিয়ে কাজ করতে আগ্রহী তারা সেখানে যোগ দিয়ে কাজ করতে পারবেন। এছাড়াও শ্রম আইন অনুযায়ী অন্য শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে কারখানা কর্তৃপক্ষ থেকে জানানো হয়।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে