১৯ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারে ১৩৫ মেট্রিক টন চাল ও ১৪ লাখ টাকা বিতরণ

নওগাঁ প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ১৪:৫২আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৫:০০

নওগাঁ

নওগাঁয় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১৩৫ মেট্রিক টন চাল, শিশু খাদ্য ও গো-খাদ্য ক্রয় বাবদ মোট ১৪ লাখ ২ হাজার ৫শ' নগদ টাকা এবং ১ হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত টাকার মধ্যে রয়েছে ত্রাণ হিসেবে নগদ ৩ লাখ ২ হাজার ৫শ' টাকা, শিশুখাদ্য ক্রয় বাবদ ৪ লাখ টাকা এবং গো-খাদ্য ক্রয় বাবদ ৭ লাখ টাকা।

নওগাঁ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. কামরুল আহসান জানিয়েছেন, চলতি বন্যায় ৭ উপজেলার ১৭টি ইউনিয়নের ১৮ হাজার ৯৬৮ পরিবার পানিবন্দি হয়েছে। মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫ হাজার ৮৬৬ জন। আক্রান্ত ইউনিয়নগুলোর মধ্যে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়ন, মান্দা উপজেলার ৪টি ইউনিয়ন এবং রানীনগর, নওগাঁ সদর, পোরশা, সাপাহার ও মাহদেবপুর উপজেলায় একটি করে ইউনিয়ন। এসব এলাকাতেই এই বরাদ্দ বিতরণ করা হয়েছে।

জানা যায়, বর্তমানে জেলায় বন্যার্তদের সহযোগিতায় এখনও ২১৫ মেট্রিক টন জিআর কর্মসূচির চাল, জিআর নগদ ৪ লাখ ৯৭ হাজার ৫শ' টাকা এবং ১ হাজার প্যাকেট শুকনা খাবার মজুদ রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের