চিনিকলের গুড় গায়েব নিয়ে স্ট্যাটাস দিয়ে মামলার মুখে যুবক!

ঝিনাইদহ প্রতিনিধি
১২ আগস্ট ২০২০, ২২:৫৯আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০০:৪৪

মোবারকগঞ্জ সুগার মিলস

মোবারকগঞ্জ চিনিকল থেকে ৭০০ টন চিটে গুড় গায়েব এমন অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। এ বিষয়ে মামলা না হলেও অবিযোগের বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ।  

১১ আগস্ট রাতে মিল ভান্ডারের জুনিয়র অফিসার জামাল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ঝিনাইদহের কালীগঞ্জে চিনিকলটির অবস্থান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুজন নামের এক যুবক গত ১০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামের আইডিতে স্ট্যাটাস দেন ‘কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ৭০০ টন চিটে গুড় গায়েব’।

স্ট্যাটাসটি মিল কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনাটি অসত্য ও ভিত্তিহীন উল্লেখ করে এ এজাহারটি দায়ের করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, চিটে গুড় গায়েব হওয়ার মতো কোনও ঘটনা না ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসত্য তথ্য প্রচার করায় বাংলাদেশ সরকারের শিল্প প্রতিষ্ঠান তথা ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ সুগার মিলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

সুজন কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার রাতে মোবারকগঞ্জ চিনিকলের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম