যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, ৩ কিশোর নিহত

যশোর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২০, ২১:২২ আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২৩:০৫

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, ৩ কিশোর নিহত যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) দুই পক্ষের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন পারভেজ হাসান রাব্বী (১৮), রাসেল ওরফে সুজন (১৮) ও নাঈম হোসেন (১৭)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ঘটনাস্থলে অবস্থানকালে সাংবাদিকদের তিন কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

যশোর জেনারেল হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাভেল ও রবিউলের দুটি গ্রুপ আধিপত্য বিস্তারের ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পাভেল গ্রুপের পারভেজ হাসান রাব্বী (রেজি. নম্বর-১১৮৫৩) ও রাসেল ওরফে সুজন (রেজি. নম্বর-৭৫২৪) এবং রবিউল গ্রুপের নাঈম (রেজি. নম্বর-১১৯০৭) গুরুতর আহত হন। কর্তৃপক্ষ তাদের সন্ধ্যা ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যান। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, খবর পেয়ে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল লাইছ ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
বিএন‌পি কার্যাল‌য়ে দুর্বৃত্তের আগুন, সকালে ছড়ালো উত্তেজনা
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
হাদি হত্যার আসামিদের ফেরানো নিয়ে দীনেশ ত্রিবেদী বললেন, ‘এটার সমাধান আছে’
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে আবারও ভারতের সোনা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার