বন্যার পানি দ্রুত সরানোর জন্য পাঁচশ’ খাল খনন চলছে

বরিশাল প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ১৫:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৫:২৮

বন্যার পানি দ্রুত সরানোর জন্য পাঁচশ’ খাল খনন চলছে

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ‍এমপি বলেছেন, 'বন্যার পানি দ্রুত সরে যাওয়ার জন্য দেশে পাঁচশ’ খাল খননের কাজ চলছে। আরও পাঁচশ’ খান খননের পরিকল্পনা আছে।' শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১২টায় সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরআইচা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, '৬৪ জেলায় প্রথম পর্বে পাঁচশ’খাল খননের কার্যক্রম চলছে। ইতোমধ্যে এই প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। পুরো প্রকল্প শেষে আরেও পাঁচশ’ খাল খননের পরিকল্পনা রয়েছে। মোট এক হাজার খাল খনন কাজ শেষে হলে আগামী দুই বছর পরে বন্যা হলেও পানি দ্রুত সরে যেতে পারবে, এতে ক্ষয়ক্ষতিও কম হবে।'

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ড বরিশালের তালতলি নদীর তীরে বৃক্ষরোপণের এই কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এএম আমিনুল হক, দক্ষিণাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী হারুন অর রশিদ এবং জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম